ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বাস-ট্রাকের সংঘর্ষে পাকিস্তানে নিহত ৩০, আহত ৪০

পাকিস্তানের পাঞ্জাবে একটি বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন, এমনটাই জানিয়েছে দেশটির গণমাধ্যম ডন। পাঞ্জাবের দেরা ঘাজি খান এলাকার ইন্দুস হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।


ডনের খবরে বলা হয়েছে, বাসটি পাঞ্জাবের শিয়ালকোট থেকে রাজপুরে যাচ্ছিলো। দেরা ঘাজি খানের কমিশনার ইরশাদ আহমেদ জানান, ঘটনাস্থলেই নারী, শিশুসহ ২৯ জন প্রাণ হারিয়েছেন। উদ্ধার তৎপরতা চলছে। আহতদের উদ্ধার করে দেরা ঘাজি খানের ডিএইচকিউ টিচিং হাসপাতালে নেয়া হয়।


পরে হাসপাতাল কর্তৃপক্ষ ৩০ জনের মৃত্যু নিশ্চিত করে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।


পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ এক টুইট বার্তায় এ দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, ইদুল আজহা পালন করতে এখন মানুষ বাড়ি ফিরছে, এমন সময় এ দুর্ঘটনা, কোন দুর্ঘটনাই যে কোন বিপর্যয়ের চেয়ে কম নয়।

ads
ads
ads

Our Facebook Page

↑